হাজীগঞ্জে দূর্ণীতি প্রতিরোধ কমিটির পরিচিতি সভা

হাজীগঞ্জ প্রতিনিধি:

হাজীগঞ্জ উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির পরিচিতি সভা ও নবগঠিত কমিটিকে বরণ এবং সদ্য বিদায়ী কমিটিকে সংবর্ধণা প্রদান করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বৈশাখী বড়–য়ার কার্যালয়ে এই পরিচিতি সভা ও নবগঠিত কমিটির সদস্যদেরকে বরণ এবং বিদায়ী কমিটির সদস্যদেরকে সংবর্ধণা প্রদান করা হয়।

পরিচিতি শেষে ইউএনও বৈশাখী বড়–য়াকে ফুলেল শুভেচ্ছা জানান,দূর্ণীতি প্রতিরোধ কমিটির নবাগত সভাপতি ও আলীগঞ্জ হযরত মাদ্দাহ খাঁ (রহ.) মসজিদ ও মাজার শরীফের মোতওয়াল্লী কাজী খায়রুল আলম পারভেজ এবং সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের নায়েবে মোতওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদসহ কমিটির সদস্যরা।

এরপর সদ্য বিদায়ী কমিটির সভাপতি ও হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতওয়াল্লী ড.মো.আলমগীর কবির পাটওয়ারী নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন এবং নবগঠিত কমিটির পক্ষ থেকে সভাপতি কাজী খায়রুল আলম পারভেজ ও সাধারণ সম্পাদক প্রিন্স শাকিল আহমেদ সদ্য বিদায়ী কমিটির সভাপতিসহ সদস্যদের ফুলেল শুভেচ্ছা মাধ্যমে বিদায়ী সংবর্ধণা জানান।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ও হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মো. আব্দুর রউফ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল হান্নান, সদস্য ও সাবেক ব্যাংক কর্মকর্তা মো. মাহবুবুর রহমান,রাজারগাঁও ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাও.আনিছুর রহমান,পালিশারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আকবার হোসেন ও একই বিদ্যালয়ের ভোকেশনার শাখার ইন্সট্রাক্টর শিরিন আক্তার।

উল্লেখ্য, দূর্ণীতি কমিশন আইন ২০০৪ এর ১৭(ছ)ধারায় নির্ধারিত কার্যাবলী সম্পাদনের জন্য ১৭ (ট) এর বিধান অনুযায়ী দূর্ণীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দূর্ণীতি বিরুধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটি পূর্ণগঠন করে গত ১৬ জুলাই ৯ সদস্য বিশিষ্ট হাজীগঞ্জ উপজেলা দূর্ণীতি প্রতিরাধ কমিটি অনুমোদন করা হয়।

শেয়ার করুন: