হাজীগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

মেঘনাবার্তা ডেস্ক:

হাজীগঞ্জে ফজরের নামাজের অজু করতে গিয়ে ৯০ বছরের বৃদ্ধার পানিতে পড়ে মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ভোররাতে উপজেলার গন্ধব্যপুর ইউনিয়নের পালিশারা এলাকায় এ ঘটনা ঘটে।

বৃদ্ধা আমেনা বেগম হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর ইউনিয়নের পালিশারা গ্রামের মৃত. ইউছুপ আলির স্ত্রী ।

বৃদ্ধার ছেলে শাহাজান মাঝি জানান, প্রতিদিনের মতো বুধবার ভোররাতে ফজরের নামাজের জন্য অজু করতে যান আমার মা আমেনা বেগম।

ঐ সময়ে পুকুরের পানিতে ডুবে যান তিনি। পরে মরদেহ পানিতে ভেসে উঠলে স্খানীয়রা উদ্ধার করেন।

শেয়ার করুন: