কচুয়া প্রতিনিধি :
কচুয়ার ৩৯ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা শুরু । ২২ অক্টোবর বৃহস্পতিবার ষষ্ঠী পূজার মাধ্যমে শরদীয় দূর্গা পূজা শুরু হয়েছে । কচুয়ার ৩৯ টি পূজা মন্ডপে পুলিশের কয়েকটি টহল টিম সবসময় টহলরত অবস্থায় থাকবে।
পূজামন্ডপের আশে পাশে সন্দেহজনক কাউকে ঘুরাফেরা করতে দেখলে টহলরত পুলিশ অথবা থানা প্রশাসনের সহযোগীতা নিতে বলা হয়েছে। এসময় পূজায় সাউন্ড সিস্টেম ব্যবহার না করা এবং আযান ও নামাজের সময় মাইক বন্ধ রাখতে হবে। বৈশ্বিক পরিস্থিতির কারনে এ বছর ব্যাপক আকারে শারদীয় দূর্গা পূজা করা হবেনা বলে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ফনিভ’ষন মজুমদার জানান। ২৬ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শারদীয় দূর্গপূজা সম্পন্ন হবে।