আরিফ বাবুল ও জাহাঙ্গীরের স্বপ্ন বাস্তবায়ন করা হবে:শরীফ মোহাম্মদ ইউনুছ

ফরিদগঞ্জ প্রতিনিধি:

২৫ অক্টোবর রবিবার উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে শহীদ বাবুল আরিফ ও জাহাঙ্গীর এর ৭ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়ার আয়োজন করা হয়।

উপজেলা যুবদল আহ্বায়ক মোঃ মহসিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক জেলা ছাত্রদল সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ।

তিনি বলেন,২০১৩ সালের ২৫ অক্টোবর র্নিদলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে শান্তিপূর্ণ মিছিলে তৎকালীন সরকার গুলিবর্ষণ করে,এতে শত শত নেতাকর্মী আহত হয়। অনেকে পঙ্গুত্ব বরণকরে।উক্ত হামলায় গুলিবিদ্ধ হয়ে শাহাদাৎবরণ করেন বাবুল আরিফ ও জাহাঙ্গীর নামে তিন যুবনেতা। ওইদিনের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা হবেই হবে।

সভায় উপজেলা যুব দলের যুগ্নআহবায়ক মো.জাহাঙ্গীর আলম নান্টুর উপস্থাপনায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.মুজিবুর রহমান দুলাল,উপজেলা বিএনপির সাংগঠনির সম্পাধক মোঃ আবদুল খালেক পাটোয়ারী,পৌর বিএনপির সভাপতি মো.আমানত গাজী,উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মো.আবদুল মতিন,পৌর মেয়র প্রার্থী মোঃ ইমাম হোসেম ও মোঃ নাজিম উদ্দীন,ছাত্রনেতা মো.আল আমিন,মাসুদ হোসেন,আঃ রাজ্জাক,মোঃ শিবলু। উক্ত স্মরণসভায় উপজেলা বিএনপির ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: