স্টাফ রিপোর্টার:
অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর হাইমচর উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির বিলুপ্তি ঘোষনা করলো চাঁদপুর জেলা ছাত্রলীগ। গত ২৫ অক্টোবর চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। সেই সাথে নতুন কমিটি গঠনের জন্য আগ্রহী পদ প্রত্যাশীগণকে আগামী ৫ নভেম্বরের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট জীবনবৃত্তান্ত জমা দেয়ার আহবান জানানো হয়েছে।
দীর্ঘ ১৪ বছর দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে হাইমচর উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পদ প্রত্যাশি নেতাকর্মীরা। এ জন্য বর্তমান জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়েছেন তারা।
উল্লেখ্য,২০০৬ সালের ৫ জুন তৎকালীন জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম রোমান ও অপু চৌধুরী স্বাক্ষরিত পত্রে উপজেলা ছাত্রলীগের সভাপতি হন এস এম আল মামুন সুমন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি। এরপর জেলা ছাত্রলীগের কমিটি ২ বার জেলা ছাত্রলীগের কমিটির মেয়াদ শেষে নতুন কমিটি ঘোষণা হলেও মেয়াদ উত্তীর্ণ হাইমচর উপজেলা ছাত্রলীগের সেই কমিটিই রয়ে যায়। দীর্ঘদিন পদ প্রত্যাশীদের মনে হতাশা ও ক্ষোভ বিরাজ করছিলো। এরমধ্যে অনেকের বয়স পেরিয়ে যাওয়ায় তাদের হতাশা ও ক্ষোভ আরো বৃদ্ধি পায়।
অবশেষে মেয়াদোত্তীর্ণ এ কমিটি বিলুপ্ত হওয়ায় সকল নেতাকর্মীই সন্তোষ প্রকাশ করেছেন। সেই সাথে দীর্ঘদিনের পদ বঞ্চিত ছাত্রলীগের ত্যাগি নেতারা মূল্যায়ন পাবেন বলে আশা করেন তারা।