মেঘনাবার্তা রিপোর্ট:
চাঁদপুরে করোনার দ্বিতীয় ঢেউ এড়াতে সড়কে চলাচলকারী যাত্রীবাহী যানবাহন বিশেষ করে অটোরিকশায় বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ।এই জন্য মঙ্গলবার থেকে ‘নো মাস্ক, নো প্যাসেঞ্জার’ কর্মসূচি চালু করা হয়েছে।
চাঁদপুর জেলা পুলিশ লাইন্স-এ ৩ নভেম্বর বেলা ১১ টায় বৈধ কাগজপত্র নেই, এমন থ্রি হুইলার চালক ও মালিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এতে চাঁদপুর প্রেসক্লাবের সিনিয় সাংবাদিকগণ ও আমন্ত্রিত হয়েছেন।
সভায় পুলিশ সুপার মো, মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপারগণ, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এ এইচ এম আহসান উল্লাহসহ সাংবাদিক নেতৃবৃন্দ,সিএনজি -অটো মালিক সমিতির নেতা, চালক বক্তব্য রাখেন।
জেলা পুলিশ সুপার মাহবুবু রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা সড়কে বিভিন্ন যানবাহনে অভিযান চালান। এ সময় যেসব যানবাহনের চালক ও যাত্রীদের মুখে মাস্ক নেই, তাদেরকে করোনার দ্বিতীয় ঢেউ এড়াতে সচেতনতা করে পরামর্শ দেওয়া হয়।
চালক ও যাত্রীদের উদ্দেশ্যে জেলা পুলিশ সুপার বলেন,নিজেকে সুরক্ষা করতে হলে মাস্কের কোনো বিকল্প নেই। তাই প্রধানমন্ত্রীও এই বিষয় সবাইকে সতর্ক করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। কারণ,করোনা মহামারির দ্বিতীয় ঢেউ অবশ্যই আমাদের এড়িয়ে চলতে হবে। না হয় এর জন্য আপনাকে আমাকে বড় মাশুল দিতে হবে।