মতলব প্রতিনিধি:
মতলব দক্ষিণ সদরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন কিশোর ব্রাদার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
ক্লাবের উপদেষ্টা পরিষদ সদস্যদের প্রস্তাবে ও সভার সভাপতি মেয়র আওলাদ হোসেন লিটনের সমর্থনে এবং উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে নতুন কমিটিতে ফারুক বিন জামানকে সভাপতি ও নজরুল ইসলাম রিপনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
গতকাল ৬ অক্টোবর শুক্রবার মতলব সরকারি ডিগ্রি কলেজ মিলানয়তনে ক্লাবের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় ক্লাবের কর্মকর্তা গোলাম নবী বাদল, মোঃ রফিক সরকার, এমরান হোসেন মিলন, মোঃ জাকির হোসেন, নাসির আহমেদ সরকার, রুহুল ইসলাম, জহিরুল ইসলাম আলেকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।