চাঁদপুর মডেল থানার সাঁড়াশি অভিযানে কিশোর গ্যাং সন্দেহে আটক-১১

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর শহরে কিশোর গ্যাং এর অপরাধ প্রতিরোধে চাঁদপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ নাসিম উদ্দিনের নেতৃত্বে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

রবিবার (৮ নভেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর শহরের পুরানবাজার এলাকার নতুন রাস্তা,মেরকাটিজ রোড,৩নং কয়লা ঘাট,রকেট ঘাট,মাছ ঘাট,বড় স্টেশান,যমুনা রোড,ক্লাব রোড এলাকায় চাঁদপুর মডেল থানার বিভিন্ন ইউনিট বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করে।

এসময় কিশোরগ্যাং সন্দেহে ১১ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন,অন্তর,মিয়াদ,রাব্বি,নয়ন, পারভেজ,নয়ন দাস,সায়মন,মোরশেদ,ইমন,শাহিন,সালাম।

এ ব্যাপরে চাঁদপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ নাছিম উদ্দিন জানান, কিশোর গ্যাংয়ের অপরাধ প্রতিরোধে চাঁদপুর মডেল থানার অভিযান চলছে এবং চলবে। অভিভাবকদের তাদের সন্তানদের খোঁজখবর রাখতে হবে। তারা কোথায় যায়, কার সাথে মিশে এ ব্যাপারে সজাগ থাকতে হবে। সন্ধ্যার পরে স্কুল কলেজ পড়ুয়াদের রাস্তায় দেখলেই আটক করা হবে।

এসময় উপস্থিত ছিলেন,চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) হারুনুর রশীদ,ওসি এন্টিলিজেন্স মনির আহম্মেদ,পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম।

এদিকে শনিবার শহরের বিভিন্ন এলাকা থেকে কিশোরগ্যাং সন্দেহে ১৫ জনকে আটক করা হয়। পরে তাদের অভিভাবকদের মুচলেখা রেখে ছেড়ে দেওয়া হয়।

শেয়ার করুন: