কচুয়া আ‘লীগ নেতার মুকুলের সুস্থ্যতায় মিলাদ ও দোয়া

আলমগীর তালুকদার :

কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ গভর্নিংবডির সভাপতি লায়ন এমএম ফজলে কাদের মুুকুলের রোগমুক্তি কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর মঙ্গলবার চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে কোরআন খতম,খতমে শেফা ,মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন চৌধূরী সভাপতিত্বে লায়ন এমএম ফজলে কাদের মুুকুলের রোগমুক্তি কামনা করে বক্তব্য রাখেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,সহকারী প্রধান শিক্ষক আমজাদ হোসেন ।

এ সময় কলেজের প্রভাষক আজাদ হোসেন,শহীদ উল্যাহ,সহকারী শিক্ষক তাজুল ইসলাম মজুমদার,মুক্তিযোদ্ধা আবদুস সালাম,কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব সুমন,কলেজের শিক্ষক ,শিক্ষার্থী,চাঁদপুর,পরানপুর ও সাদীপুরাসহ বিভিন্ন গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশ্রগহন করেন ।

অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন চাঁদপুর পাটওয়ারীর বাড়ির জামে মসজিদের খতিব আলহাজ্ব ক্বারী মোঃ কামরুল হাসান ।

প্রসঙ্গত ৫ নভেম্বর বৃহস্পতিবার শিক্ষানুরাগী লায়ন এমএম ফজলে কাদের মুুকুল করোনা আক্রান্ত হয়ে ঢাকার নিজ বাসায় আইসোলেশন রয়েছেন।

শেয়ার করুন: