আ.কাদির:
ফরিদগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের শুন্য কোটা থেকে ৫ বছরে ৭০% উন্নয়ন কাজ সম্পন্ন করায় সর্বস্তরের জনসাধারনের পক্ষ থেকে মেয়র মাহফুজুল হককে নাগরিক সংবর্ধনা ও আগামী পৌর নির্বাচনে পূনরায় মেয়র নির্বাচিত করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে ১নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সর্বস্তরের জনসাধারনের আয়োজনে চরবসন্ত সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুকবুল আহম্মেদ হাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সুমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মাহফুজুল হক।
এ সময় মেয়র মাহফুজুল হক বলেন, আমি মেয়র হওয়ার পূর্বে পৌর এলাকার একটি রাস্তাও পাকা ছিল না। বর্তমানে পৌর এলাকার প্রায় ৭০ শতাংশ কাজ সমাপ্ত হয়েছে। রাস্তা ঘাট ছাড়াও পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ দৃশ্যমান এবং যেটুকু কাজ বাকি রয়েছে, সেই কাজ গুলো সম্পন্ন করতেই পুনঃরায় মেয়র হতে চাই।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি, পৌর নাগরিকদের দোয়া এবং সমর্থন ও সার্বিক সহযোগীতার মধ্য দিয়ে আমি আপনাদের সেবক হিসেবে আমৃত্যু কাজ করে যেতে চাই। সেই সঙ্গে দূর্নীতিমুক্ত পৌরসভা গঠন করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় উপাস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা আবু সায়েদ,ফরিদগঞ্জ পৌরসভা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক তাকদির বিএসসি,বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান,অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নেছার আহমেদ,৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি আলি হায়দার টিপু পাঠান,১নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি কাদর আলী,যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ হাজী, কৃষি বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বেপারি,পৌরসভা আওয়ামীলীগ নেতা মোবারক পাটওয়ারী,৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ ভুঁইয়া,৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন গাজী,৮নং আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নান্নু গাজী,পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন মিন্টু,বঙ্গবন্ধু সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম, দপ্তর সম্পাদক মিনহাজ চৌধুরী পৌরসভা ছাত্রলীগ সাবেক সহ-সম্পাদক কাউছার হোসেন সবুজ, পৌরসভা যুবলীগ নেতা নুরে আলম পাটওয়ারী,সাগর হোসেন,বেলাল হোসেন,পৌরসভা ছাত্রলীগ নেতা সুজন চন্দ্র দাস,পারভেজ,ছাত্রলীগ নেতা মেহেদী হাসান শুভ,সাইফুল ইসলাম, কাউছার হাজী প্রমূখ।