আলমগীর তালুকদার:
বর্ণাঢ্য আনন্দ র্যালী কেককাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে চাঁদপুরের কচুয়ায় আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার বিকেলে আনন্দ র্যালী আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে থেকে বের হয়ে কচুয়া পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি পৌর মেয়র নাজমুল আলম স্বপন ও সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালালসহ সহ¯্রধিক নেতাকর্মীর অংশগ্রহনে কেককেটে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালন করে ।
উপজেলা আওয়ামী যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মানিক মজুমদার সোহাগের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি পৌর মেয়র নাজমুল আলম স্বপন,সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল,যুগ্ম সাধারন সম্পাদক ডা.মাসুদ,সাংগঠনিক সম্পাদ বোরহান উদ্দিন,দপ্তর সম্পাদক মাইন উদ্দিন সবুজসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি/সাধারন সম্পাদকগন বক্তব্য রাখেন ।