মতলব ডিগ্রী কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির আলোচনা সভা

মো. আক্তার হোসেন:

মতলব সরকারী ডিগ্রী কলেজ প্রাক্তন ছাত্র- ছাত্রী সমিতির উদ্যোগে কলেজের প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে আলোচনাসভা ও দোয়ার আয়োজন করা হয়। ১৪ অক্টোবর শনিবার বিকেলে কলেজের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সহ- সভাপতি ফারুক বিন জামানের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক এসএম সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সফিকুল ইসলাম সাগর,তাফাজ্জল হোসেন,শিহাব পাটোয়ারী,মোজাম্মেল হক খোকন, ফারুক আহমেদ বাদল,আমির খসরু,সোহাগ পাঠান,জিএম হাবীব খান প্রমুখ।

পরে প্রয়াতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সভায় আগামী ২৮ অক্টোবর কলেজের প্রয়াত অধ্যাপক ইমদাদুল হকের স্মরণ সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন: