আ:কাদির :
আসন্ন ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসাবে কামাল হোসেন মিয়াজীর বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মোটর সাইকেল শোভাযাত্রাটি পৌরসভার গুরুত্বপূর্ন সড়ক প্রর্দক্ষিন করেন। এসময় মোটার সাইকেল শোভাযাত্রাটি পৌরসভার ৯নং ওয়ার্ডের ভাটিয়ালপুর চৌরাস্তায় অনুষ্ঠিত আলোচনা সভাস্থলে উপস্থিত হয়।
আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও পৌরসভার ছাত্রলীগের সহ-সভাপতি শাখাওয়াত হোসেন মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র প্রার্থী কামাল হোসেন মিজি বলেন,আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমার বাবা দেশের জন্য কাজ করেছেন আর আমি দলের জন্য কাজ করেছি। দলের দূর সময় আমি পৌরসভা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদে ছিলাম।ছাত্র জীবন থেকে আমি রাজনৈতি করে আসছি। এখন আমি পৌরসভা মেয়র প্রার্থী হিসাবে আপনাদের সামনে এসেছি। আপনারা সমর্থনে পেলে আমি মেয়র নির্বাচন করবো। আমি আশা করি জননেত্রী শেখ হাসিনা আমাকে দল থেকে নৌকা প্রতিক দিয়ে মূল্যায়ন করবেন।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল মিয়াজী, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মাওলানা ফারুক হোসেন মিয়াজী, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কাশেম, শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সফল, উপজেলা আওয়ামীলীগ নেতা শাহজাহান বেপারি, ফরিদ আহমেদ, ৯নং ওয়ার্ড আওয়ামীগের সাধারন সম্পাদক মোস্তফা কামাল সেফু, যুগ্মসাধারন সম্পাদক এমদাদ হোসেন, প্রচার সম্পাদক বারেক গাজী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোহাম্মদ রসু মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি, পৌরসভা ছাত্রলীগ নেতা সিয়াম, রাকিব,পারবেজ হাসান, রেদোয়ান, সোহাগ, পারবেজ প্রমূখ।