সেরা ডিলার পুরস্কার পেলো চাঁদপুরের দুটি বীজ ব্যবসায়ী প্রতিষ্ঠান

লাল তীর সীড লিমিটেড এর সেরা ডিলার পুরস্কার পেয়েছে চাঁদপুরের দুটি বীজ ব্যবসায়ী প্রতিষ্ঠান। এরা হলেন, চাঁদপুর শহরের রেলওয়ে হকার্স মার্কেটের নিউ বীজ ঘর ও বাবুরহাট সবুজ বীজ ভান্ডার। কোম্পানির ২০১৯ এর বার্ষরীক ক্লোজিনে এই পুরস্কারের জন্যে সেরা ডিলার মনোনিত করা হয়।

১৭ নভেম্বর মঙ্গলবার দুপুরে দুটি প্রতিষ্ঠানের স্বত্তাধীকারীর হাতে পুরস্কার হিসেবে একটি ফ্রিজ ও একটি স্মার্টফোন প্রদান করা হয়।পুরস্কার তুলে দেন,লাল তীর সীড লিমিটেড এর কুমিল্লা ডিভিশনের ডিএম মনিরুল ইসলাম স্বপন,আরএম মো.ওয়াহিদ আক্তার।

পুরস্কার গ্রহণ করেন,নিউ বীজ ঘরের স্বত্তাধীকারী মো.মিজানুর রহমন(১নং পুরস্কার ফ্রিজ)ও সবুজ বীজ ভান্ডারের স্বত্তাধীকারী সাত্তার খান(২নং পুরস্কার স্মার্টফোন)।এসময় উপস্থিত ছিলেন,লাল তীর সীড লিমিটেড এর টিএম মো.রাসেল হোসেন।

কর্মকর্তারা জানান,দেশের চাষিদেরকে ভালো মানের বীজ সরবরাহের লক্ষ্য নিয়ে‘লাল তীর সিড’লিমিটেড বিভিন্ন ফসলের একাধিক জাতের বীজ উৎপাদন করে যাচ্ছে।দেশের বৃহৎ বীজ উৎপাদনকারী এই প্রতিষ্ঠানটি কৃষকের আস্থ্যা অর্জন করতে সক্ষম হয়েছে।আমারা কৃষকদের পাশাপাশি ডিলারদের সাথেও সম্পর্ক আরো বেশি সুদৃঢ় করতে এই উদ্যোগ গোহণ করেছি। তারই অংশ হিসেবে এই পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন: