আনোয়ারুল হক:
করোনা ভাইরাস, ‘কোভিড-১৯’ এর second wave প্রতিরোধে চাঁদপুর জেলায় শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতকরণ এবং সচেতনতামূলক কার্যক্রম উদ্বোধন হয়েছে।
১৮ নভেম্বর সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক চাঁদপুর মোঃ মাজেদুর রহমান খান এর নেতৃত্বে প্রচার কার্যক্রম উদ্বোধন এবং ১০০% মাস্ক পরিহিত সাইকেল র্যালির আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার সম্মানিত মেয়র জনাব জিল্লুর রহমান জুয়েল এবং চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব কাজী মোঃ আবদুর রহিম সহ জেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
কোভিড ১৯ প্রতিরোধে চাঁদপুর জেলার প্রায় ১২০০ এর অধিক সরকারি বেসরকারি, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিক , এন জি ও, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিজ নিজ অফিস এবং তার নিকটস্থ জনসমাগম হয়।
তাঁরা একযোগে সারা জেলা ব্যাপী প্লেকার্ড, ফেস্টুন, সংগীত, নাটিকা এবং ব্যানারসহ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করার কাজে অংশ গ্রহন করেন।
অংশহনকারী সকল প্রতিষ্ঠানকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক মো, মাজেদুর রহমান খান বলেন, এখন থেকে প্রতিদিন এ কার্যক্রম চলবে।
এ মহামারী হতে চাঁদপুরকে নিরাপদ রাখতে সক্রিয় অংশগ্রহণ করার জন্য এ জেলার সকল মানুষকে তিনি সবিনয় আহবান জানিয়েছেন।