দৈনিক শপথ-এর সহকর্মী বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

দৈনিক শপথ পত্রিকার সহকর্মী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় শহরের মাজার সড়কে অবস্থিত দৈনিক শপথ পত্রিকা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কর্মী বৈঠকে সভাপতিত্ব করেন দৈনিক শপথ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাদের পলাশ।

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক এম এ লতিফ। এসময় উপস্থিত ছিলেন পত্রিকার জেলা, উপজেলায় কমর্রত সংবাদ কর্মীবৃন্দ। সহকর্মী বৈঠকে পত্রিকার মানোন্নয়নে প্রতিনিধিরা তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন। বৈঠকে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সাংবাদিকদের বাৎসরিক মূল্যায়ন ও সম্মাননা প্রদানসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

সহকর্মী বৈঠকে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে পত্রিকার সম্পাদক কাদের পলাশ বলেন, দৈনিক শপথ পত্রিকাটি পূর্বে সাপ্তাহিক শপথ নামে ছিল। এখন দৈনিক হিসেবে প্রকাশিত হবে। সাপ্তাহিক শপথ পত্রিকা ছিলো পাঠক নন্দিত। সুন্দর সমাজ বিনির্মাণে সহায়ক হিসেবে এ পত্রিকা সাহসী ও কার্যকরী ভূমিকা রেখেছে। দৈনিক শপথ পত্রিকা তারই ধারাবাহিকতা বজায় রাখবে। সংবাদপত্র ও সাংবাদিকতা বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা ও সাংবাদিকতার ক্ষেত্রে সংবাদকর্মীদের যে কোন সমস্যায় পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম এ লতিফ বলেন, দৈনিক শপথ পত্রিকায় আমরা সবাই শপথ নিয়ে কাজ করবো। আমরা সত্য ও ন্যায়ের পথে থাকবো। এই পথ যতই অমসৃণ হোক,আমাদের তা পাড়ি দিতে হবে। আমি মনে করি দৈনিক শপথ থেকেই বেরিয়ে আসবে আগামী দিনের প্রতিষ্ঠিত সাংবাদিক।

উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত ব্যক্ত করেন পত্রিকার নির্বাহী সম্পাদক ওয়াদুদ রানা, ব্যাবস্থাপনা সম্পাদক হোসাইন মোহাম্মদ পাটোয়ারী (মন্টু),সম্পাদকীয় প্রধান আবু ইউসুফ,চিফ রিপোর্টার রিফাত কান্তি সেন,সাহিত্য সম্পাদক ম নূরে আলম পাটোয়ারী,ফিচার সম্পাদক এইচএম জাকির, বিশেষ প্রতিনিধি বোরহান উদ্দিন ডালিম, ইকবাল পাটোয়ারী স্বপন, স্টাফ রিপোর্টার বিল্লাল ঢালী,নজরুল ইসলাম আতিক, রিয়াজ শাওন, মেহেদী হাসান, ফয়েজ আহমেদ, কচুয়া উপজেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, শাহারাস্তি প্রতিনিধি ইউসুফ পাটুয়ারী লিংকন, হাজীগঞ্জ প্রতিনিধি মোঃ শরিফ মজুমদার, ফরিদগঞ্জ ব্যুারো ইনচার্জ মোঃ কামরুজ্জামান, ফরিদগঞ্জ প্রতিনিধি আব্দুস সালাম, মতলব উত্তর প্রতিনিধি তুহিন ফয়েজ, মতলব দক্ষিণ প্রতিনিধি শরীফ পাটোয়ারী

এসময় আরো উপস্থিত ছিলেন পত্রিকার রিপোর্টার ফজলে রাব্বী, রহমান রুবেল, হায়দার হোসেন সজিব, কম্পিউটার অপারেটর বিশাল প্রমূখ।

শেয়ার করুন: