চাঁদপুর মোহামেডানের সাথে ১৪ পয়েন্টে হেরে বিদায় নিলো চাঁসক

ক্রীড়া প্রতিবেদক:

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্টিত মহান বিজয় দিবস বাস্কেটবল টুর্নামেন্টে জয় পেয়েছে চাঁদপুর মোহামেডান স্পোটিং ক্লাব। আর এ জয়ের ফলে টুর্নামেন্টের ফাইনালে উঠলো মোহামেডান ক্লাব। আর মোহামেডানের সাথে ১৪ পয়েন্টে হেরে বিদায় নিলো চাঁদপুর সরকারী কলেজ বাস্কেটবল দল।

জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল উপকমিটির ব্যাবস্থাপনায় আজ সোমবারের বিকেলের খেলায় অংশ নিবেন আবাহনী ক্রীড়া চক্র ও চাঁদপুর ক্রিকেট কোচিং সেন্টার। ইতিমধ্যে আবাহনী প্রথম দুইটি ম্যাচে হেরেছে। আর সিকেসিসি তাদের প্রথম দুইটি ম্যাচে জয়ী হয়ে ফাইনালের পথে।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২৯ নভেম্বর রোববার বিকেলে আউটার স্টেডিয়ামে টুনামেন্টের খেলায় অংশ নেয় চাঁসক ও মোহামেডান ক্লাব। খেলায় মোহামেডানের সাথে ১৪ পয়েন্টে হেরে যায় চাঁসক।মোহামেডানের স্কোর ৪৪ এবং চাঁসকের স্কোর ৩০। খেলায় ব্যাকি্তগতভাবে ২২ পয়েন্ট নেন মোহামেডানের জীবন।

দু’দলে অংশ নেয়া বাস্কেটবলের খেলোয়াড়রা হলেন: মোহামেডান স্পোটিং ক্লাব – রনি,জীবন,সাদ্দাম, জাহিদ, আরমান, রহিম, রিফাত, শাহাদত ও আবিব।

চাঁদপুর সরকারী কলেজ:- রুবেল, সানা, আয়ান, সাদমান, সিয়াম, অভি, তাকি, মামুন ও সজীব।

শেয়ার করুন: