একটি ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা

 

নিজস্ব প্রতিনিধি ॥

চাঁদপুরে অনলাইনে সাড়ে ১৩ হাজার টাকা ঢাকার এক ক্রেতার কাছে বিক্রয় করা হয়েছে। সোমবার (২৩ জুন) বিকেলে চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাটের নবীর হোসেন নামে এক মাছ বিক্রেতা ঢাকার এক ক্রেতার কাছে অনলাইনের মাধ্যমে মাছটি বিক্রি করেন। এর আগে এটি আনা হয় জেলার বড় স্টেশন মাছঘাটে। তিনি ইলিশটি ১৩ হাজার ১৫০ টাকায় আড়তে নিলামে ক্রয় করেন।

স্থানীয় মাছ ব্যবসায়ীরা বলেন,চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাটে আড়তদার উত্তমের গদিতে একাধিক অংশগ্রহণে প্রকাশ্য নিলামে ইলিশটি বিক্রি করা হয়। মাছটি ১৩ হাজার ১৫০ টাকায় কিনে নেন নবীর হোসেন নামে এক মাছ বিক্রেতা। যার ইলিশটির ওজন ২ কেজি ৫শ’১০ গ্রাম। স্থানীয় জেলেরা মাছটি পদ্মা নদী থেকে শিকার করেছেন। পরে তারা ব্যাপারীর কাছে বিক্রি করে দেন। ওই ব্যাপারী মাছটি নিলামের মাধ্যমে বিক্রি করেন।

ব্যবসায়ী নবীর হোসেন বলেন, মাছটি কেনার পর অনলাইনে সাড়ে ১৩ হাজার টাকা ঢাকার এক ক্রেতার কাছে বিক্রয় করেছি। জুন মাস থেকে জেলেরা বড় আকারের কিছু ইলিশ পাচ্ছেন। যা আগে দেখা যায়নি। গত কিছুদিন ধরে আগেও ২ কেজির ওপরের ওজনের একাধিক ইলিশ নিলামে কিনেছি।এই ইলিশটি ব্যাপারী কোন পদ্মা নদীর কোন থেকে এলাকার জেলেদের কাছ ক্রয় করে এনেছেন তা জানা নেই। তবে মাছটি পদ্মা নদীর ।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, ইলিশের সরবরাহ একেবারে নেই। ঘাটে দক্ষিণাঞ্চলের ইলিশ আসে না। যা আসে স্থানীয় নদীর ইলিশ। মাঝে মধ্যে দু-একটি বড় সাইজের ইলিশ জেলেরা ঘাটে নিয়ে আসেন।

Loading

শেয়ার করুন: