মনিরা আক্তার মনি :
করোনা ভাইরাস প্রাদুর্ভাবে সরকারের কর্মকর্তা, কর্মচারীগণ ছুটি ভোগ করে থাকলেও ঝুঁকি নিয়ে গ্রামাঞ্চলের তৃণমূলে সেবা দিয়ে যাচ্ছেন সারাদেশের উপজেলা পরিষদের প্রায় ১৫শ’ কর্মকর্তা-কর্মচারীর ন্যায় মতলব উত্তর উপজেলা পরিষদে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা। এতে ৪শ’ ৯৮ জন সিএ ও ১ হাজার ২ জন অফিস সহায়ক কাজ করছেন।
মতলব উত্তর উপজেলা পরিষদের সিএ মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেশে করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি উপজেলা পরিষদ কাজ করে চলেছে। এক্ষেত্রে দেশের অনেক সরকারি দপ্তরে ছুটি থাকলেও উপজেলা পরিষদ সিএ ও অফিস সহায়করা নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন। বিদেশ ফেরতদের হোম কোয়েন্টাইন নিশ্চিত করা থেকে শুরু করে ত্রাণ বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তারা কাজ করছেন।
জানা গেছে, মন্ত্রণালয় উপজেলা প্রশাসনের সকল প্রকার দাপ্তরিক কার্য রির্পোট রিটার্ণ প্রেরণ’সহ জরুরি ত্রাণ কার্যক্রম ভিজিএফ, ভিজিডি, জিআর, জেলেদের বিশেষ ভিজিএফ, ১০ টাকা কেজি চাল ও বর্তমান প্রেক্ষাপট প্রবাসীদের তালিকা, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ সকল কাজ সুষ্ঠুভাবে প্রণয়ন ও বিতরণ করছে উপজেলা পরিষদ সিএ’রা।
মতলব উত্তর উপজেলা পরিষদের সিএ মো. আবুল খায়ের বলেন, দেশের এই দুর্যোগ মুহূর্তে ঝুঁকি হলেও জনগণের সেবা দিয়ে যাবেন বলে তারা ঐক্যবদ্ধ। সেবা প্রদানে কোনো ত্রুটি নেই তাদের।
![]()