নিজস্ব প্রতিনিধি ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরে ৫টি আসনের মধ্যে তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘোষিত এ তলিকায় আসন থেকে মনোনয়ন পেয়েছেন চাঁদপুর-১ (কচুয়া) আসনে দলটির চাঁদপুর জেলা যুগ্ম সমন্বয়কারী এবংর কচুয়া উপজেলা প্রধান সমন্বয়কারী ডা. আরিফুল ইসলাম, চাঁদপুর-২ (মতলব দক্ষিণ-মতলব উত্তর) আসনে জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ইসরাত জাহান বিন্দু এবং চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সহ-শিক্ষা সম্পাদক মাহাবুব আলম ।তবে চাঁদপুর-৩ (চাঁদপুর-হাইমচর) এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।
জানা গেছে, চাঁদপুর – ১( কচুয়া) ডা.আরিফুল ইসলাম। পিতা জনাব আফজাজুল হক। সাবেক চেয়ারম্যান ১ নং সাচার ইউনিয়ন।মাতা: আনোয়ারা বেগম গ্রাম:র াগদৈল জন্ম ২২ জুন ১৯৯১।
শিক্ষাগত যোগ্যতা :দাখিল রাগদৈল ইসলামিয়া আলিম মাদ্রাসা, এইচএসসি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, বিডিএস চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ, ডিডিএস চট্টগ্রাম মেডিকেল কলেজ ( অন- কোর্স) এম পি এইচ: বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি।
তিনি এনসিপির চাঁদপুর জেলা যুগ্ম সমন্বয়কারী এবংর কচুয়া উপজেলা প্রধান সমন্বয়কারী সাংগঠনিক দায়িত্বে আছেন। তিনি সামাজিক সাংগঠনিক দায়িত্বের মধ্যে রয়েছেন সভাপতি দিশারি মাদক বিরোধী সামাজিক সংগঠন রাগদৈল, দিশারি ইয়াং স্পোর্টিং ক্লাব রাগদৈল । প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আফজাজুল হক চেয়ারম্যান ফাউন্ডেশন বৃওি প্রকল্প। সাবেক বিদ্যোৎসাহী সদস্য :রাগদৈল ইসলামিয়া আলিম মাদ্রাসা। উপদেস্টা:রেড রিলেশন যুব সমাজকল্যাণ সংস্থা পালাখাল মডেল ইউনিয়ন।
এদিকে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) ইসরাত জাহান বিন্দু ১৯৯৮ সালে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার মোবারকদি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি অর্থনীতিতে পুরান বাজার ডিগ্রি কলেজ থেকে স্নাতক এবং চাঁদপুর সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
জুলাই অভ্যুত্থান-পরবর্তী চ্যালেঞ্জিং সময়ে তিনি চাঁদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা ছাত্র প্রতিনিধি হয়ে আহত ও শহীদ পরিবারগুলোকে নিয়ে যে গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছেন।
বর্তমানে ইসরাত জাহান বিন্দু এনসিপির একমাত্র অঙ্গসংগঠন ‘জাতীয় যুবশক্তি’-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তেজগাঁও জোনের আওতাধীন ৯ থানার দায়িত্ব এবং কুমিল্লা অঞ্চলের ৬ জেলার প্রধান দায়িত্ব তিনি সফলতার সঙ্গে পরিচালনা করছেন। দক্ষতা, সততা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তিনি সম্প্রতি সংগঠনের ‘অর্থ বিষয়ক উপকমিটি’র সদস্য হিসেবেও দায়িত্ব পেয়েছেন। তরুণ নেতৃত্ব, সংগঠনী দক্ষতা এবং দায়িত্বশীল ভূমিকা তাকে জাতীয় যুব নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছে দিয়েছে।
ইসরাত জাহান বিন্দু দীর্ঘদিন ধরে নারী নেতৃত্ব বিকাশে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। আন্দোলনের কঠিন সময় থেকে শুরু করে সাংগঠনিক দায়িত্ব, সব জায়গায় তিনি নারীদের পাশে দাঁড়িয়ে তাদেরকে আত্মবিশ্বাসী, সচেতন ও নেতৃত্বদায়ী ভূমিকা নিতে উৎসাহিত করেছেন।
অন্যদিকে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) মাহাবুব আলম এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সহ-শিক্ষা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের ডুকুমেন্টেশন অ্যান্ড আর্কাইভ সেলের প্রধান ও এনসিপির মিডিয়া সেল সদস্য হিসেবে আছেন।
মাহাবুব আলম ১৯৯৭ সালে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার প্রতাপপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ভারতের জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি (জেএনইউ) থেকে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। রাজনৈতিক ইতিহাস নিয়ে গবেষণা করা তার আগ্রহের বিষয়। তিনি সম্প্রতি ‘এনসিপির যাত্রা’ শিরোনামে একটি বই লিখেছেন। এছাড়া দেশি-বিদেশি পত্রিকা ও জার্নালে অনেক লেখা প্রকাশিত হয়েছে। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক জিটি-২০ সম্মেলন-২০২৩ তিনি অংশগ্রহণ করেন।
এর আগে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দেশের বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া তিনি ইয়েস গ্রুপ-টিআইবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিম লিডার এবং চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সহ-শিক্ষা সম্পাদক এবং চাঁদপুর -৫ (শাহরাস্তি -হাজীগঞ্জ) আসনের প্রার্থী মাহাবুব আলম বলেন, গত ৫৪ বছর ধরে সন্ত্রাসের রাজনীতি করা হয়েছে। যুগে যুগে এ দেশের মানুষ রক্ত দিয়ে গেছে। সন্ত্রাসী, চাঁদাবাজের রাজনীতি এখন আর মানুষ চায় না। আমরা জনগণের হাতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। তারা পরিবর্তন চায়। আজ চাঁদপুরে তিনটি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। সবগুলো আসনের প্রার্থী দেওয়া হবে। আমরা ৫টি আসনেই জয়ের ব্যপারে আশাবাদী।
![]()