নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি, ড্যাব চাঁদপুর জেলা শাখার আহবায়ক, জেলা বিএনপির স্বাস্থ্য বিষক সম্পাদক ডাঃ মোবারক হোসেন চৌধুরী বলেছেন, দেশের ক্রমবর্ধমান চিকিৎসা–চাহিদা পূরণে অপরিহার্য হয়ে উঠেছে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো ।
সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো সরকারি হাসপাতালের পাশাপাশি একটি শক্তিশালী সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। কিন্তু এ খাতে নানা অনিয়ম অব্যবস্থা এখনো বিদ্যামনা। সম্ভাবনাময় এখাতকে আরো বেশি জনবান্ধব ও কল্যাণ করা দীর্ঘদিনের দাবী। অনিয়ম, অতিরিক্ত মুনাফার লোভ, দালালনির্ভরতা এবং রোগীদের প্রতি অবহেলার মতো ঘটনা প্রায়ই শিরোনামে উঠে আসে। সামাজিক দায়বদ্ধতা থেকেই চাঁদপুরের বেসরকারি চিকিৎসা সেক্টরে আমুল পরিবতন করতে হবে। এজেন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেত হবে। সংগঠনের কার্যকরী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন, মানহীন হাসপাতাল ও ডায়াগানস্টিক গুলো যেনো রোগীদের সেবার নামে প্রতারনা না করতে পারে এ জন্যে আমরা কঠোর এ্যাকশনে যাবো। তাই মানহীন প্রতিষ্ঠান গুলোকে দ্রুত সময়ে মান সম্মন্ন প্রতিষ্ঠান রুপান্তর করতে হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক জি এম শাহীন এর উপস্থাপনায় অস্থায়ী কার্যালয় প্রিমিয়ার টাওয়ার মিলনায়তে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন কার্যকরী কমিটির সিনিয়র সহ সভাপতি ডাঃ মোবারক হোসেন চৌধুরী, সিনিয়র সদস্য ডাঃ মিনু রানী, সহ সভাপতি তোফায়েল আহমেদ, মোঃ ইউনুছ, মুশতাক আহমেদ, দেওয়ান রফিকুজ্জামান, মোঃ সফিউল্যাহ, মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসেন, সামসুল আলম, তানভীর আহমেদ মিয়া আরিফ, মোঃ মহসীন ভুইয়া, কোষাধক্ষ বিজয় চন্দ্র সরকার খোকন, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান হেলাল, দপ্তর সম্পাদক সঞ্জয় সূত্রধর, প্রচার সম্পাদক শাহ জামাল সোহাগ, সদস্য মাহাবুব আলম, কাউসার হামিদ প্রমূখ।
সভায় অবৈধভাবে পরিচালিত লাইসেন্স বিহীন ডায়াগনস্টিক ও হাসপাতাল বন্ধে দ্রুত কাযক্রম উদ্যোগ নেয়ার জন্যে স্বাস্থ্য বিভাগের প্রতি আহবান জানানো হয়।
সেই সাথে মানহীন প্রতিষ্ঠান চিহ্নিত করা ও নিন্মমানের প্রতিষ্ঠান গুলোর সেবার মান বৃদ্দির জন্যে বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সিনিয়র চিকিৎসক ডাঃ এম এ গফুর মিঞাকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট কোয়ালিটি কন্টল উপ কমিটি গঠন করা হয়।
এ ছাড়া হাসপাতল ও ডায়াগনস্টিক সেবার জন্যে সময় উপযোগী নতুন সেবা মূল্য তালিকা প্রনয়নে ডাঃ মোবারক হোসেন চৌধুরীকে আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট উপ কমিটি গঠন করা হয়।
![]()