চাঁদপুরের সিনিয়র মৎস্য কর্মকর্তাকে তলব করেছে আদালত

স্টাফ  রিপোটার:

চাঁদপুর সদর উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা মির্জা ওমর ফারুকের কাছ থেকে ব্যাখা তলব করেছে চাদঁপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০২৫ আদালত তাকে তলব দেন।

আদালত সূত্রে, জানা গেছে চাদঁপুর সদর থানায় দায়েরকৃত মৎস আইনের দুটি মামলায় জব্দকৃত আলামত নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস করে স্থিরচিত্র আদালতে দাখিল করার জন্য ইতিপূর্বে  নির্দেশ দেয়া হয়।

সিনিয়র মৎস কর্মকর্তার উপস্থিতিতে কারেন্ট জাল ধ্বংস করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হলেও মামলার তদন্তকারী কর্মকতা কর্তৃক দাখিলকৃত স্থিরচিত্রে মৎস কর্মকর্তাকে দেখা যায় নি। অথচ মৎস কর্মকর্তা তার উপস্থিতিতে এই জাল ধ্বংস করা হয়েছে মর্মে প্রত্যয়নপত্র দাখিল করেছেন। দুটি মামলায় একই স্থিরচিত্র দাখিল করা হলেও মৎস কর্মকর্তার উপস্থিতি দেখা যায় নি।  আদালতের আদেশ মোতাবেক নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস করার জন্য সশরীরে উপস্থিত না হয়ে তার সম্মুখে কারেন্ট জাল ধ্বংসের প্রত্যয়ন দেয়ায় এ বিষয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে ব্যাখা তলব করেছেন চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান।

আগামী ০৭ কার্যদিবসে আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখা দেয়ার জন্য আদেশের কপি সিনিয়র মৎস কর্মকর্তা বরাবর প্রেরণ করা হয়েছে।

Loading

শেয়ার করুন: