নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা:গড়বো আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর ) সন্ধ্যায় চাঁদপুর শহীদ মিনার প্রাঙ্গণে পথ নাটক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: নাজমুল ইসলাম সরকার।
জেলা প্রশাসক মো: নাজমুল ইসলাম সরকার বলেন, আমি এই প্রথম অফিস ভবনের বাইরে একটা প্রোগ্রাম করলাম। আমাদের এসব প্রোগ্রাম আগে জেলা প্রশাসকের ভবন কাঠামোর মধ্যে শেষ করে দেয়া হতো। এখানে আজ একটা পথনাটক হলো। আসলে তা কিন্তু শুধুমাত্র পথনাটক না। এটা সমাজের ঘুনে ধরা সমস্যা গুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। এখানে মাদক, কিশোর গ্যাং, দুর্নীতি সব কিছুই নিয়ে দেখানো হয়েছে। আমি আপনাদের বলবো আপনারা এই চিহ্নিত সমস্যাগুলো মাথায় রাখবেন। আপনাদের চলার পথ আরো মসৃণ হয়ে যাবে। আমাদের এখানে যে পথনাটক বা দেশাত্মবোধক গান হলো এর মূলবিন্দু ছিলো আমরা আমাদের দেশকে ভালোবাসি।
দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক সঞ্জয় ঘোষালের সঞ্চালনায় তিনি বলেন, এখানে আজকে একটা বিচলিত সমাজের কথা বলা হয়েছে। সমাজের পিছিয়ে পড়া পদদলিত মানুষের কথা বলা হয়েছে। আমরা সেই সমাজ চাই না। আমরা এই প্রজন্ম একটি বিপ্লব দেখেছি। সেই বিপ্লবের সূত্র ধরে আমরা এগোতে চাই।
তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন প্রধান উপদেষ্টার সাথে কাজ করেছি। উনার একটাই কথা আমি একটি সুন্দর বাংলাদেশ চাই। যেখানে থাকবে না কোনো দারিদ্র্য, থাকবে না কোনো দুর্নীতি। সেখানে রক্তের শিরায় বইবে আনন্দের জয়গান, বইবে উন্নয়নের জোয়ার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম জাকারিয়া, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, সহকারি ভূমি কমিশনার বাপ্পী দত্ত রনি, ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, নেজারত ডেপুটি কালেক্টর আনিসুর রহমান, সহকারি কমিশনার বিশাল দাস, সহকারি কমিশনার নাজমুস শাহাদাত ফাহিম, প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশাহ, সাধারণ সম্পাদক কাদের পলাশ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কাজী হাশেম, মুক্তিযোদ্ধা মুজিবর রহমান।
![]()