চাঁদপুরে এনসিপির জুলাই পদযাত্রা বুধবার

নিজস্ব প্রতিনিধ:

চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা আগামীকাল বুধবার। এদিন বেলা ১১টায় শহরের বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হবে পদযাত্রার অনুষ্ঠান । এ বিষয়ে মঙ্গলবার বিকালে চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য নিশ্চিত করেন এনসিপি নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্য দেন যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহাবুব আলম। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই পদযাত্রা একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি করতে যাচ্ছে চাঁদপুরবাসীর জন্য। যা আগামী দিনের চাঁদপুর গঠনের স্বপ্নকে জাগিয়ে তুলবে।

অনুষ্ঠান সূচি সংক্ষেপে তুলে ধরে বলা হয়, সকাল ৯টায় রয়েছে শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ। বেলা ১১টায় চাঁদপুর বাসস্ট্যান্ডে পথসভা ও পদযাত্রার সূচনা। দুপুর ১টায় হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বর উদ্বোধন এবং বিকাল ২টায় দোয়াভাঙ্গায় পদযাত্রার মধ্য দিয়ে তাদের চাঁদপুরের কর্মসূচি শেষ হবে।

এই পদযাত্রায় উপস্থিত থাকবেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম। জুলাইয়ের আরেক বিপ্লবী নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিম আলম, নাসীরউদ্দীন পাটওয়ারী, ডা. তাসনিম জারা, শামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া, জেলার প্রধান সমন্বয়ক মো. মাহবুব আলম, এনসিপির যুবশক্তির যুগ্ম সদস্য সচিব ইশরাত জাহান বিন্দু, সংগঠক মেহেদী হাসান তানিম, জেলা যুগ্ম সমন্বয়ক তামিম খান, মুফতি মাহমুদুল হাসান ও সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।

Loading

শেয়ার করুন: