মেঘনা বার্তা রিপোর্ট :
চাঁদপুরে নতুন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) নিয়োগ দেয়া হয়েছে। তাঁর নাম মো: নাজমুল ইসলাম সরকার। এর আগে তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
রোববার (৯ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
অন্যদিকে বর্তমান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মোহসীন উদ্দীনকে জ¦ালানী ও খনিজ সম্পদ বিভাগে যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়েছে।
উল্লেখ্য , চাঁদপুরের বর্তমান জেলা প্রশাসক চলতি বছরের মার্চ মাসে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়েছিলেন।
![]()