সংবাদদাতা :
চাঁদপুরে প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সমাজ সেবা অফিসার জামাল উদ্দীন এর সভাপতিত্বে ও সঞ্চালনায় সেমিনারে প্রধান উপস্থাপক হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা, জেলা সমাজ সেবা অফিসের সহকারী পরিচালক মোঃ বিল্লাল হোসেন খন্দকার।
এ সময় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সাঈদ চৌধুরী, সহকারী সমাজ সেবা অফিসার মোঃ শফিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমী সুপার ভাইজার সুমন কুমার দাস, জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার খাজা মোঃ সাহাবুদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বিউটি রানী দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহায়ক আল আমিন, উপজেলা মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক মোঃ জাকির হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসের ফিল্ড সুপার ভাইজার ও উচ্চমান সহকারী মোঃ সাহেব আলী মিজি, উচ্চমান সহকারী বেলাল হোসেন,ইউনিয়ন সমাজকর্মী হযরত আলী, শাহজান খান, শাহনাজ আক্তার, ফাতেমা খাতুন, রহিমা বেগমসহ বিভিন্ন স্কুলের শিক্ষক, অভিভাবক ও সুশিল সমাজ উপস্থিত ছিলেন।
![]()