জসিম উদ্দিন
মঙ্গলবার (২০ অক্টোবর ) রাতে ফরিদগঞ্জ উপজেলা সদরের দুটি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য লায়ন মোঃ হারুনুর রশিদ বলেছেন, বিএনপিই একমাত্র রাজনৈতিক দল যারা সরকারে থাকুক বা না থাকুক সর্বদা এদেশের মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করে। স্বৈরাচারের ১৭ বছরের সময়ে বিএনপির নেতাকর্মীরা নিপিড়ন ও নির্যাতনের মধ্যে দিয়ে কাটালেও আপনাদের দুর্গাপূজাসহ যে কোন উৎসবে বিএনপির নেতাকর্মীরা পাশে ছিলেন। এখন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার আপনাদের জন্য আরো বেশি কাজ করছে। এবারের পূজা শান্তিপূর্ণ ও নিছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভব সকল পদক্ষেপ নিয়েছে বিএনপি নেতৃত্বে পরিচালিত সরকার। এদেশের সকল উন্নয়নে বিএনপির বড় অংশীদারিত্ব রয়েছে।
ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ দাসপাড়া যুব সংঘের সভাপতি পরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে অতিথি হিসেবে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, পৌর বিএনপির এ এম টুটুল পাটওয়ারী, হাবিবুর রহমান রুবেল, পৌর যুবদলের শাওন পাঠান, রিপন পাটওয়ারী, মহিলা দলের নেত্রঅ শারমিন করিম, পারল আক্তার, আলেয়া আক্তার প্রমুখ।