স্টাফ রিপোর্টার
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ হিন্দু কল্যাণ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে গতকাল ২০ অক্টোবর মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্হ মা ভবন ” কালী মন্দিরে ” মা-বোনের মাঝে কাপড় বিতরণ করা হয়।
বাংলাদেশ হিন্দু কল্যাণ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ঝন্টু দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাসের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, সংগঠনের উপদেষ্টা বাবুল চন্দ্র দে, পৌর পূজা উদযাপন পরিষদের মহিলা সম্পাদিকা মাধুরী সাহা, বাংলাদেশ হিন্দু কল্যাণ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মিন্টু সাহা,সহ-সভাপতি কিংকর সাহা, সহ-সভাপতি প্রদীপ কুমার দাস, সহ-সভাপতি বিজয় মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত মাস্টার , সাংগঠনিক সম্পাদক বিপ্লব দাস কুট্টি, কোষাধ্যক্ষ মেঘনাদ কর্মকার, প্রচার সম্পাদক জীবন চন্দ্র সরকার।
সংক্ষিপ্ত বক্তব্য শেষে প্রায় অর্ধশতাধিক মা- বোনের মাঝে শুভেচ্ছা উপহার কাপড় বিতরণ করা হয়।