হাজীগঞ্জে  ইঞ্জিঃ মমিনুল হক এমপিকে গণসংবর্ধনা

হসান মাহমুদ
হাজীগঞ্জ সদর ইউয়নের পশ্চিম ও উত্তর অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের দাবী ছিল সদর ইউয়নকে ভাগ করে আলদা ইউনিয়ন গঠনের মাধ্যমে সেবা নিশ্চিত করা।
বাংলাদেশ জাতীয়তা দল সরকার গঠনের পর চাঁদপুর -৫ হাজীগঞ্জ- শাহরাস্তি থেকে নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক অতি অল্প সমযের মধ্যে সদর ইউনিয়নে পশ্চিম উত্তর অঞ্চল ও কালচোঁ দক্ষিণ ইউনিয়নে ২ টি ওয়ার্ড নিয়ে ১৩ নং অলিপুর ইউনিয়ন নাম করন  করেন। যা নতুন ইউনিয়ন হিসেবে ৩১ আগস্ট ২০২৬ সরকারী প্রজ্ঞাপন জারি করা হয়ে। বর্তমানে ইউনিয়নে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে।
তাই নব গঠিত ১৩ নং অলিপুর ইউনিয়ন বাসীর পক্ষ থেকে বনাঢ্য আয়োজন ও ব্যাপক নারী পুরুষের  উপস্থিতিতে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে ইঞ্জিনিয়ার  মোঃ মমিনুল হক এমপিকে।
সংবর্ধিত প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক তার বক্তব্যে বলেন আগে আপনারা উন্নয়ন বরাদ্দ পেতেন ওয়ার্ড হিসেবে। আর এখন বরাদ্দ পাবেন ইউনিয়ন হিসেবে। ইউনিয়ন করে দিয়েছি, অবকাঠামোর উন্নয়ন হবে। আগামি তিন মাসের মধ্যে কৈয়ারপুল-অলিপুর সড়কের  কাজ সম্পুর্ণ হবে। পর্যায়ক্রমে  সকল উন্নয়ন কাজ করা হবে।
উপজেলা বিএনিপর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান কানু পাটওয়ারী সভাপতিত্বে সংর্বধিত অতিথির বক্তব্যে  তিনি আরো বলেন, কৈয়ারপুল থেকে অলিপুর পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তার যে বেহাল দশা, তা আমি নিজে দেখেছি। আশাকরি, আগামি তিন মাসের মধ্যে রাস্তার সংস্কার কাজ শেষ হবে। ধারাবাহিকভাবে সকল সরকারি সুবিধার পাশাপাশি নতুন ইউনিয়ন হিসেবে বাড়তি বরাদ্ধ পাবেন। এতে করে এই ইউনিয়নের মানুষ উপকৃত হবে।
রাজনৈতিক দিক উল্লেখ করে ইঞ্জি. মমিনুল হক বলেন, শুধুমাত্র বিএনপি নয়, নতুন ইউনিয়নের সুফল সকল রাজনৈতিক দল ভোগ করবে। অথচ আওয়ামী শাসনামলে বিএনপির নেতাকর্মীরা গাছতলে ও মাঠে-ঘাটে ঘুমিয়েছে। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজ ঘরে শান্তিতে ঘুমায়। এখানেই আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য।
ইউনিয়ন যুবদলের সভাপতি মিলন হোসেন নিরবের উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, ইউনিয়নের পক্ষে বিএনপি নেতা ফজলুল হক মজুমদার, যুবদল নেতা মামুনুর রহমান মজুমদার, স্বেচ্ছাসেবক নেতা শাহজালাল রাসেল, ছাত্রদল নেতা সজিব হোসেন ও মহিলা নেত্রী তানিয়া আক্তার। এছাড়া বক্তব্য রাখেন, ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
বক্তব্য শেষে নবাগত ইউনিয়ন গঠনে সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অলিপুর উচ্চ বিদ্যালয়, অলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আতিকুল্লাহ পাঠান, আব্দুর রব ঢালী, প্রবাসী মাসুদ মিজি, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যক্তি বিশেষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপজেলা বিএনপির আহ্বয়াক মনিরুজ্জামান মনির, বিএনপি নেতা আবু সুফিয়ান রানা, শরীফ আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন ভুলু মুন্সী, ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, মিজানুর রহমান মিলন, গোলাম মোস্তফা স্বপন, সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, সদস্য সচিব মোস্তফা কামাল সুমন উপস্থিত ছিলেন।
এছাড়া অতিথি হিসেবে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসাইন বেলাল সদস্য, সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, পৌর যুবদলের আহ্বায়ক মারুফ খান রাসেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম ফয়সাল হোসাইন, পৌর ছাত্রদলের আহ্বায়ক দ্বীন ইসলাম টগর সাংগঠনিক মোঃ সাগর মিজি যুবদল নেতা মোঃ আবু বক্করসহ উপজেলা, পৌর ও অলিপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
 উপজেলার ১৩নং অলিপুর ইউনিয়ন হিসেবে গত ৩১ আগস্ট প্রজ্ঞাপন জারী করেন জেলা, প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এবং গত ২২ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে নবাগত ইউনিয়ন হিসেবে প্রশাসনিক কার্যক্রম শুরু করা হয়। যার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. মোশারফ হোসেন।
শেয়ার করুন: