চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ পালিত

 

আরেফিন সুমন :

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হয়েছে । চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।

শ্রদ্ধা ও ভালোবাসায় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো: নাজমুল সরকার। সঙ্গে ছিলেন চাঁদপুর ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ও জেলা পুলিশ সুপার মো: রবিউল হাসান।

১৯৯৯ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক ভাবে এই দিবসটিকে স্বীকৃতি দেয়া হয়। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ, জেলা পিবিআই কার্যালয়, স্থানীয় সরকার কার্যালয়, ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স, জেলা আনসার ও ভিডিপি, চাঁদপুর নৌ পুলিশ, চাঁদপুর মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিসংখ্যান অধিদপ্তর, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, চাঁদপুর চেম্বার অব কমার্স, জেলা ক্রীড়া সংস্থা, জেলা বন বিভাগ অধিদপ্তর, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা সমাজসেবা কার্যালয়, জেলা সরকারি শিশু পরিবার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সদর হাসপাতাল, জেলা কারাগার, গণপূর্ত অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সরকারি বেসরকারি অধিদপ্তর।

রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, নাগরিক ঐক্য পার্টি, গণঅধিকার পরিষদ শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

এছাড়া ও গতকাল শনিবার একুশের ভোরে কালোব্যাজ ধারণ করে প্রভাতফেরী সহকারে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানায় সর্বস্তরের জনতা। সকাল দশটায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।

জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনসমূহে সঠিক নিয়মে, সঠিক রং ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। সূর্যোদয়ের সময় পতাকা উত্তোলন এবং সূর্যাস্তের সময় পতাকা নামায় । স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারে শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে পুষ্পস্তবক অর্পণ করে ।

শহরের নতুন বাজার সড়ক, অঙ্গীকার, চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর, শপথ চত্বর, ইলিশ চত্বর, চিত্রলেখার মোড়/সড়ক দ্বীপ, বাস স্ট্যান্ডসহ অন্যান্য সড়কে বাংলাসহ অন্যান্য দেশের ভাষার বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা সজ্জিতকরণ করা হয়। সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক/শিক্ষিকাগণ নিজ নিজ প্রতিষ্ঠানে জাতীয় কর্মসূচির আদলে দিবসটি উদযাপনের ব্যবস্থাগ্রহণ করে। স্কুল কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে রচনা, চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন এবং শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা করা হয়।

দিবসটির সুবিধাজনক সময়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে জেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া রাজনৈতিক দলসমূহ এবং বিভিন্ন সংগঠন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালন করে।

 

Loading

শেয়ার করুন: