স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে দলীয় মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থীদের নিয়ে নির্বাচন পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ০৯ ডিসেম্বর সন্ধ্যায় নিউট্রাক রোড়স্থ দলীয় কার্যালয়ে এই সভা আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের দাঁড়িপাল্লার প্রার্থী কেন্দ্রীয় মজলিশের শুরার সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রার্থী কেন্দ্রীয় মজলিশের শুরার সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর এড: মাসুদুল ইসলাম বুলবুল।
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারী এডভোকেট মো: শাহজাহান মিয়া, হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের প্রার্থী অধ্যাপক মাও: আবুল হোসাইন, মতলব উত্তর-দক্ষিণ আসনের প্রার্থী ডা: আবদুল মোবিন, কচুয়া আসনের প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশ্রাফি।
আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জাহাঙ্গীর আলম প্রধান, অধ্যক্ষ হারুনুর রশিদ সহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।
![]()