মো.মহিউদ্দিন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ আসন (শাহরাস্তি – হাজীগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ) বিকেলে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রির্টানিং কর্মকর্তা নাজিয়া হোসেনের নিকট থেকে নেতৃবৃন্দের সাথে নিয়ে সরাসরি মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
মনোনয়ন পত্র সংগ্রহের সময় প্রাথীর সাথে ছিলেন জেলা সহকারী সেক্রেটারি ও আসন পরিচালক জাহাঙ্গীর আলম প্রাধান, হাজীগঞ্জ উপজেলা আমীর বিএম কলিম উল্লাহ, নায়েবে আমীর মোজাম্মেল হোসেন পরান মজুমদার, হাজীগঞ্জ পৌর আমীর মোহাম্মদ আবুল হাসানাত পাটওয়ারী, শাহরাস্তি উপজেলা আমীর মোস্তফা কামাল, নায়েবে আমীর বাদশা ফয়সাল, শাহরাস্তি পৌর আমীর মাওঃ জাহাঙ্গীর আলম, নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, সেক্রেটারি প্রভাষক মাওঃ আলমগীর হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ।
এ সময় শাহরাস্তি ও হাজীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মী, সমর্থক সাধারণ কর্মীরা কার্যালয় প্রাঙ্গণে ভিড় করেন। জামাতের মনোনয়নপত্র কেনাকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
![]()