জনগনের সাথে থাকব,জনগনের সেবা করব : চেয়ারম্যান প্রার্থী জাকির

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদগঞ্জে ভোটারের সাথে মতবিনিময় করেন। জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মো.জাকির হোসেন প্রধানীয়া।

তিনি বলেন,আপনাদের দুখ সুখ আমাকে বলতে হবেনা, আমি নিজে থেকে আপনাদের সুখ দুঃখের সাথী হবো। আপনাদের মাধ্যমে সাধারন জনগনের সেবা করার জন্য আপনাদের সহযোগী চাই। আমি জনগনের সাথে থাকব,জনগনের সেবা করব। আমি নিতান্তই গ্রামের ছেলে। আমার বাবা একজন সাধারণ কৃষক ছিলেন। দুঃখী মানুষের দুঃখ দুর্ধষা দেখে বড় হয়েছি, আমার টেক্সটাইলে প্রথম চাকরি। তাদের অভাব অনটন আমি দেখেছি, তারা দিনের পর নাখেয়ে ছিলেন। নদী ভাঙ্গা মানুষের হাহাকার দেখেছি,ভিটেমাটি হারা মানুষদের আর্তনাধে ব্যাধিত হয়েছি। আমার জন্য কিছুই চাইনা। আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের ভালোবাসা পেতে চাই।

২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় ফরিদগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কেরোয়ার গ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামীলীগের সভাপতি কামাল মিজির উপস্থাপনায় বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ পৌরসভা ৭নং ওয়ার্ড কমিশনার মোহাম্মদ হোসেন, ৫নং ওয়ার্ড কমিশনার জাহিদ হোসেন, ৮নং ইউনিয়নের ইউপি সদস্য মো.উজ্জল, মাহিন মেম্বার। এসময় প্রতিটি ইউনিয়ন থেকে আসা ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: