হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় স্বর্নকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রৌশন আর খানমের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মো. আবুল হাসেম খন্দকার ও জহির আহমেদ জহির, শিক্ষকদের মধ্যে রুপালী রানী ঘোষ, জাহানারা বেগম, ফাতেমা আক্তার ও মো. শাহাজান শাহীন প্রমুখ।
সহকারী শিক্ষক ফাহমিদা আক্তারের উপস্থাপনায় সংবর্ধিত শিক্ষক রৌশন আরা খানম তাঁর বক্তব্য প্রদানকালে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এসময় অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্য অতিথি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।
![]()