স্টাফ রিপোর্টার:
কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মাহবুবুর রহমান শাহীন দলীয় নেতা ও আত্মীয় স্বজদের কবর জিয়ারত করেন। গতকাল শনিবার বাদ জোহর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম সফিকুর রহমান ভূঁইয়া ও ভাই জয়দল চোকদার এবং বিজলু চোকদারসহ আত্মীয়-স্বজনদের কবর জেয়ারত করেন।
এমময় মাহবুবুর রহমান শাহীন কবর জেয়ারতের পূর্বে নিজে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন। সবশেষে মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় উপস্থিতি ছিলেন জেলা যুবদলের নেতা দেওয়ান মো. জুয়েল, ওচমান গণি জনি, বিএনপি নেতা শাহালম চোকদার, শামীম চোকদার, রাজু চোকদার, আবু আহমেদ, জাহাঙ্গীর প্রধানিয়া, প্রিন্সসহ বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
![]()