ফরিদগঞ্জে গাছচাপায় শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :

চাঁদপুরের ফরিদগঞ্জে গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে অজিউল্ল্যাহ (৭০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব বড়ালী গ্রামের মৃত হাবিব উল্যার ছেলে।

স্থানীয়রা জানান, গাছ কাটার এক পর্যায়ে দড়ি ছুটে গাছ নিচে পড়ে গেলে অজিউল্ল্যাহ গাছের নিচে চাপা পড়ে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল বলেন, অজিউল্ল্যাহকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি হেলাল উদ্দিন বলেন, আমরা শুনেছি গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে। তার পরিবারকে খবর দেয়া হয়েছে থানায় আসার জন্য। তাদেরে সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

Loading

শেয়ার করুন: