ফরিদগঞ্জে জামায়াত ইসলামীর মনোনীত এমপি প্রার্থীর গণসংযোগ ও সহযোগী সমাবেশ 

 

ফরিদগঞ্জ ব্যুরো :
চাঁদপুর- ৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয়ভাবে মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলার ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলীয় গণসংযোগ করেছেন এবং পূর্ব চরদুঃখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও বিরামপুর বাজার এলাকায় সহযোগী সমাবেশ করেন।
বুধবার (২৫ জুন ২০২৫) বিকেলে গণসংযোগ ও সহযোগী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ ইউনুছ হেলাল, উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাও. আফলাতুন কায়সার, ১২নং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা গোলাম মোস্তফাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গণসংযোগকালে মনোনীত এমপি প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ নেতৃত্বে ও আল্লাহর আইনের বাস্তবায়ন চায়। আমাদের দলীয় মন্ত্রীরা দায়িত্ব পালনকালে কোনো দুর্নীতিতে জড়িত ছিলেন না। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজমুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করব ইনশাআল্লাহ। #

Loading

শেয়ার করুন: