নিজস্ব প্রতিবেদক :
ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের-২০২৬ সালের অর্ধ-বার্ষিক সাধারণ সভা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শনিবার (২৭ জুন) সকাল ১১টায় প্রেসক্লাবের (৩য় তলা) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, কাজী শাহাদাত, অধ্যক্ষ জালাল চৌধুরী, শহীদ পাটওয়ারী, বিএম হান্নান, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, এ এইচ এম আহসান উল্লাহ, গিয়াসউদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত ,রহিম বাদশা, সিনিয়র সদস্য মুনির চৌধুরী, অধ্যাপক দেলোয়ার আহমেদ, আনোয়ার হাবিব কাজল, সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, মাহবুবুর রহমান সুমন, কাদের পলাশ, আব্দুর রহমান প্রমুখ। ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মুনির চৌধুরী। গীতা পাঠ করেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর।
সভার শুরুতে চাঁদপুর প্রেস ক্লাবের মরহুম সদস্য ও অসুস্থ সাংবাদিকদের জন্য দোয়া করা হয়। এছাড়াও চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ’র মেজ ভাই মরহুম অধ্যক্ষ মাওলানা আ.ন.ম মুহিবুল্লাহ নোমান ও প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য ফারুক আহম্মেদ এর ভাই রিপনের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর প্রেস ক্লাবের সদস্য মাওলানা আহমাদুল্লাহ।
সভায় বিগত বার্ষিক সাধারণ সভার রেজুলেশন ও বর্তমান কমিটির অর্ধ-বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন যথাক্রমে প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এমএ লতিফ । এছাড়া ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন।
চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৬ সালের কার্যকরীকার্যকরী পরিষদের সহ-সভাপতি শওকত আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, চৌধুরী ইয়াসিন ইকরাম, তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, সাহিত্য প্রকশনা ও লাইব্রেরি সম্পাদক মুনাওয়ার কানন, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক এম আর ইসলাম বাবু, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা, কার্যনির্বাহী পরিষদের সদস্য নেয়ামত হোসেন, মোহাম্মদ ইলিয়াস পাটোয়ারী, এ কে আজাদ, প্রেসক্লাবে সিনিয়র সদস্য আলম পলাশ, হাসান মাহমুদ, আব্দুস সালাম আজাদ, শরীফ মো. আশ্রাফুল হক, এডভোকেট শাহজাহান খান, আশরাফুল আলম, মিজান লিটন, মাজহারুল ইসলাম অনিক, মো : সাইফুল আজম, প্রেসক্লাবের অন্যান্য সাধারণ ও আজীবন সদস্যরা উপস্থিত ছিলেন।
![]()