স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর সদর উপজেলার শাহতলীতে ফ্রুটস এগ্রো প্রকল্পের বাগান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত উক্ত প্রকল্প পরিদর্শন করেন।
প্রকল্পের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি কর্মকর্তাগণ সেখানে বিদেশী নানা জাতের আমসহ বিভিন্ন ফলের উৎপাদন দেখে বিমোহিত হন। এসময প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উচ্ছ্বসিত প্রশংসা করেন। ফ্রুটস ভ্যালির মালিক দেশের প্রথিতযশা সাংবাদিক হেলাল উদ্দিন অতিথিদের পুরো ফলের বাগান ঘুরে দেখান।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ফ্রুটস ভ্যালী এগ্রোটি ঘুরে দেখেছি।এক কথায় অসাধারণ। অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ জেলায় সম্ভবত এটাই প্রথম। উদ্যোক্তার এই উদ্যোগকে স্বাগত জানাই। আমার বিশ্বাস এ প্রতিষ্ঠান দেখে উদ্যোক্তারা উৎসাহী হবেন। এরকম একটি এগ্রো ফার্ম সচরাচর দেখা যায় না। আমি চাই ফ্রুটস ভ্যালী এগ্রো দেখে আরো আরো উদ্যোক্তার সৃষ্টি হোক।
![]()