ফারুক হোসেন ॥
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শান্তিপূর্ণভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। উপজেলার ৪১টি বিদ্যালয় থেকে মোট ৮৮৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা থাকলেও উপস্থিত হয়েছে ৭৮৪ জন। অনুপস্থিত রয়েছে ১০১ জন।
ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র ৫৪৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৭৪ জন ছাত্র ও ৩৭৪ জন ছাত্রী। অন্যদিকে সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে সাব কেন্দ্রে ৩৩৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়। এর মধ্যে ছাত্র ১২৪ জন এবং ছাত্রী ২১৩ জন।
এদিকে পরীক্ষার সার্বিক পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে প্রশাসন, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতায় পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা আশাবাদীভাবে পরীক্ষায় অংশ নিচ্ছে বলে জানা যায়।
ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব বেনজীর আহমদ বলেন, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্তভাবে নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম বলেন, কি কারনে জুনিয়র বৃত্তি পরীক্ষা ১০১ শিক্ষার্থী অনুপস্থিত তা খোঁজখবর নিচ্ছি। পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে কেন্দ্রেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
![]()