মাঠ পর্যায়ে জাতীয় শুদ্ধাচারে সাইফুল আলমের শ্রেষ্ঠত্ব অর্জন

নিজস্ব প্রতিবেদক:

শুদ্ধাচার চর্চার মাধ্যমে বাংলাদেশ বির্নিমানে অসামান্য অবদান রাখায় গ্রেড ১১ হতে ২০ ক্যাটাগরিতে মাঠ পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ হয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার অফিস সহকারী মোহাম্মদ সাইফুল আলম।

মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। জাতীয় পর্যায়ে উপজেলায় ভালো ও দক্ষতা পূর্ণ কাজের মূল্যায়ন এবং স্বীকৃতি স্বরুপ এই পুরস্কার অর্জন করেন মোহাম্মদ সাইফুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানসহ অন্যান্য কর্মকর্তারা।

মোহাম্মদ সাইফুল আলম এই পুরস্কার পাওয়ায় বিশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান সহ অন্যান্য এডিসিগণকে এবং অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা স্যারের প্রতি। এছাড়াও তিনি তার এই সাফল্যর জন্য সকল সহকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Loading

শেয়ার করুন: