নিজস্ব প্রতিবেদক:
সারাদেশের ন্যায় চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য পালিত হলো জয়যাত্রা টেলিভিশরে ১ম বর্ষপূর্তি পালিত হয়েছে। জয়যাত্রা টেলিভিশনের বর্ষপূর্তি উপলক্ষ্যে বর্নাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গনে র্যালি বের করা হয়।র্যালি শেষে চাঁদপুর প্রেসক্লাবের ৩য় তলায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমান।
তিনি বলেন, জয়যাত্রা টেলিভিশনের যাত্রা শুভ হোক এই কামনা করছি। সত্যের সন্ধানে অভিরাম কাজ করবে জয়যাত্রা টেলিভিশনের সকল কর্মকর্তারা। জয়যাত্রা টেলিভিশন চাঁদপুর জেলা ও প্রত্যান্ত অঞ্চলের উন্নয়নে কাজ করবে এই প্রত্যাশা। টেলিভিশনের চেয়ারম্যানসহ সকল কলা-কুশলীদের বর্ষপূর্তি উপলক্ষে চাঁদপুরবাসী ও জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন ও ধস্যকাদ জানাই।
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভনের সভাপতিত্বে এবং জয়যাত্রা টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি ও দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান শোভনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, রোটারিয়ান শাহানা ইসলাম, দৈনিক চাঁদপুর প্রবাহের যুগ্ম-সম্পাদক হাসান মাহমুদ।
জয়যাত্রা টেলিভিশনের চাঁদপুরের উপজেলা প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন কচুয়া প্রতিনিধি আরিফুল ইসলাম দিপু, মতলব দক্ষিন প্রতিনিধি মোজাম্মেল প্রধান হাসিব, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি জাকির হোসেন সৈকত, হাইমচর উপজেলা প্রতিনিধি মোতাহার হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন দৈনিক ইলশেপাড়ের স্টাফ রিপোর্টার ডিকে সোলায়মান। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক ইলশেপাড়ের সাবেক যুগ্ম বার্তা সম্পাদক রেজাউর করিম, চীপ রিপোর্টার এস এম সোহেল, স্টাফ রিপোর্টার সজীব খান, ম্যানেজার কাম স্টাফ রিপোর্টার আবরার হোসাইনসহ আরো অনেকে।
![]()