হাইমচরে জুলাই পুনর্জাগরণে’ লাখো কণ্ঠে শপথ ও আলোচনা সভা

 

 

গাজী মাজহারুল ইসলাম ॥

হাইমচর উপজেলায় “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় এবং মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মহুরি। তিনি বলেন, দীর্ঘদিন যাবত রাষ্ট্রীয় কাঠামোতে যেই বৈষম্য লুকায়িত ছিলো, সেই বৈষম্য বিরোধী আন্দোলন থেকেই এই গণঅভ্যুত্থান। ওই সময়টাতে সারাদেশে এমনভাবে আন্দোলনটি ছড়িয়ে পড়েছে যেখানে নারী-পুরুষ শিশু বৃদ্ধ যুবক সকল মানুষ একত্রে অংশগ্রহণ করেন।

এ আন্দোলনের মাধ্যমে সকল মানুষের একটি চাওয়া ছিল বাংলাদেশকে আমরা এমনভাবে গঠন করব যেখানে কোন বৈষম্য থাকবে না। এই আশাই সকল সাধারণ মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেন।

এ আন্দোলনের মাধ্যমে এমন একটি স্বপ্ন দেখা হয়েছে যে বাংলাদেশটি ১৯৭১ সালে স্বাধীন হয়েছে, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিনটি মূলনীতিকে সামনে রেখেই ৭১ সালেই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা গত ৫০ বছরে সেই মূলনীতি পালন করতে পারি নাই। এর ফলেই আমাদেরকে আরেকটি গণঅভ্যুত্থান করতে হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে হয়েছে, ফ্যাসিস্টের পতন ঘটাতে হয়েছে। আমি আশা করব এই রাষ্ট্রের আমরা সকল মানুষ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই নীতিগুলো অনুসরণ করব। তাহলেই আমাদের একটি সোনার বাংলাদেশ সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আহসানুল হকের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আফরিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হারুনুর রশিদ গাজী, বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা শাখার নেতা মাওলানা হাফিজুর রহমান, এনএসপির উপজেলা প্রধান সমন্বয়কারী অধ্যাপক মোখলেছুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান শিকদার, বৈষম্য বিরোধী আন্দোলনে আহত আহসান হাবীবসহ অনেকে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অফিসের অধীনে বিভিন্ন নারী সংগঠন ও ক্লাবের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফেরদাউস আক্তার।

Loading

শেয়ার করুন: