গাজী মাজহারুল ইসলাম, হাইমচর ॥
আসন্ন দুর্গাপূজা ২০২৫ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে হাইমচর উপজেলায় একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে এম আব্দুল্লাহ আল মামুন, থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শাহ আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শিমুল।
এছাড়াও, সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপি হাইমচর উপজেলার প্রধান সমন্বয়কারী মোখলেসুর রহমান মুকুল, পূজা উদযাপন পরিষদ হাইমচর উপজেলা শাখার সভাপতি বিবেক লাল মজুমদার, সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ মজুমদার, সহ-সভাপতি লক্ষণ সরকারসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, পূজা মণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জোর দেওয়া হয়।
উপস্থিত সকলে আশা প্রকাশ করেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারও হাইমচরে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে।
![]()