মেঘনা বার্তা ডেস্ক:
হাজীগঞ্জের রাজারগাঁও এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০অক্টোবর) সকালে তাদের দু’জনের মৃতদেহ স্থানীয় পুকুর থেকে উদ্ধার করা হয়। দু’জন সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই।
মঙ্গলবার সকালে রাজারগাঁও এলাকার আরমান বেপারী বাড়ির পুকুরে গোসল করতে যেয়ে সবার অগোচরে শিশু ফাহিম (৯)ও নাজমুল (৮)পানিতে ডুবে যায়।পুকুরঘাটে তাদের জুতা পরে থাকতে দেখে বাড়ির লোকজনের সন্দেহ হয় ।
পুকুরের পানিতে নেমে অনেক খোঁজাখুঁজির পর সকাল ১১টার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
![]()