হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

হাজীগঞ্জ প্রতিনিধি ॥

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের উত্তর রায়চোঁ গ্রামের বেপারি বাড়ির পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামের তিন বছর বয়সি ওই শিশুর মৃত্যু হয়। শিশুটি ওই বাড়ির মো. আল-আমিনের ছেলে।

জানা গেছে, প্রতিদিনের মতো শিশু আব্দুল্লাহ নিজ বাড়ির উঠানেই অন্যান্য শিশুদের খেলাধূলা করছিল। বেশ কিছুন সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখেন লোকজন।

এসময় তাদের ডাক-চিৎকারে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একজন পল্লী চিকিৎসকের নিয়ে গেলে তিনি পরীা-নিরিা শেষে আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে, খেলাধূলার এক ফাঁকে শিশুটি সবার অগোচরে নিজ বাড়ির পুকুরে গিয়ে পানিতে তলিয়ে যায়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, শিশু আব্দুল্লাহ পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এ সময় তিনি বলেন, যেসব পরিবারে ছোট বাচ্ছা রয়েছে এবং সাঁতার জানেনা, সেসব পরিবারের সদস্যদের আরও বেশি সতর্ক থাকতে হবে।

Loading

শেয়ার করুন: