হাজীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে জরিমানা

হাসান মাহমুদ ॥

হাজীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ছোট-বড় ২৫০টি যানবাহন তল্লাশি করে মোটরসাইকেল আরোহী ৯ জনের কাছ থেকে পৃথকহারে মোট ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) পৌরসভাধীন ধেররা বাজার এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে এ জরিমানা আদায় করা হয়।

জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প, হাজীগঞ্জ থানা ও ট্রাফিক পুলিশ। অভিযানে ২৫০টি ছোট-বড় যানবাহন তল্লাশি করা হয়।

এসময় হেলমেট এবং লাইসেন্স’সহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৯ জন মোটরসাইকেল আরোহীর কাছ থেকে পৃথক হারে মোট ৩৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি টিমের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়েছে, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান এবং যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

Loading

শেয়ার করুন: