এ সময় সকল শহীদের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। দোয়া ও মোনাজাতে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রিয় ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও চাঁদপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী মো. মাহাবুব আলম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়তে জেলায় জেলায় এনসিপির পদযাত্রা কর্মসূচি অংশ হিসেবে আজ চাঁদপুরে এ পদযাত্রা ও শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এসময় কুমিল্লা যাওয়ার পথে হাজীগঞ্জে শহীদ আজাদ চত্ত্বরের উদ্বোধন করেন নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, গতবছর সারাদেশে কোটা সংস্কারের দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসযোগ আন্দোলনের প্রথম দিন ৪ আগস্ট (রোববার) বিকালে নিজ বসতবাড়ির সামনে আজাদ সরকারকে কুপিয়ে আহত করেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই কুমিল্লার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
![]()