হাসিনার ষড়যন্ত্র রুখতে আগামী ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন সম্পন্ন করতে হবে  :ইঞ্জিনিয়ার মমিনুল হক

মো.মহিউদ্দিন :
শাহরাস্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী    সংগঠনের উদ্যোগে র‍্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, পলায়নকারী ফ্যাসিস্ট হাসিনা দিল্লিতে বসেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে । হাসিনার ষড়যন্ত্র রুখতে আগামী ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন সম্পন্ন করতে হবে। ডক্টর ইউনুস সরকারের উদ্দেশ্যে বলছি আমারা প্রথম থেকে আপনার সাথে ছিলাম, ভবিষ্যতে ও থাকবো। আপনারা আগামী  ফেব্রুয়ারি মাসে নির্বাচনি তফসিল ঘোষণা করেছেন। কিন্তু জাতীয় প্রত্যাশা পুরনে আমরা মনেকরি সন্তান সম্ভবা মায়ের ডেলিভারির মাধ্যমে নয় মাসের কষ্টের পরিসমাপ্তি ঘটে। সুতরাং আগামী ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন সম্পন্ন করতে হবে। তা না হলে ২৪ এর সুফল এদেশের মানুষ পাবে না। বাংলাদেশের মানুষের প্রত্যাশা বিএনপি এদেশের রাষ্ট্রিয় ক্ষমতায় আসবে। তাহলেই এ দেশে শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসবে। বাংলাদেশের আ্যপিলেট ডিভিশন থেকে তারেক রহমানকে সম্পুর্ন নির্দোষ ঘোষনা করেছে। দেশে আসতে এখন আর কোন বাধা নেই। আগামী নির্বাচনে এমন হতে পারে, ভোট কেন্দ্র পাহারা দিয়ে শান্তিপুর্ন ভাবে ভোট সমাপ্ত করতে হবে। সবাইকে প্রস্তুত থাকতে হবে। আমি নির্বাচিত হলে দল,মত ও ধর্ম নির্বিশেষে সম বন্টন এবং করো প্রতি জোর জবরদস্তি  বা অন্যায় হবেনা।
৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায়  উপজেলার কালীবাড়ি মাঠে আয়োজিত র‍্যালি উত্তর  সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়ার সভাপতিত্বে উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি আবু ইউছুফ রুপন। উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন পাটোয়ারী,উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন,উপজেলা যুবদল সভাপতি আলী আজগর মিয়াজী, পৌর বিএনপি সাবেক আহবায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এহতেশামুল হক গনি, উপজেলা ছাত্রদলের সভাপতি এবিএম পলাশ, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নেয়ামত উল্লাহ প্রমুখ।
বিকাল তিনটা থেকে উপজেলার সুয়াপাড়া জি কে উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিলে নিয়ে জড়ো হতে থাকে। এ সময় বর্নিল সাজে সজ্জিত নেতা-কর্মীরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান , চেয়ারপার্সন খালেদা জিয়া ,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ইঞ্জিনিয়ার মমিনুল হকের ছবি, জাতীয় ও দলিয় পতাকা, ধানের শীষ সহ গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্য নিয়ে হাজির হন। র‍্যালিটি শাহরাস্তির প্রধান সড়কের প্রায় ৪ কিলোমিটার অতিক্রম করে কালীবাড়ি মাঠে এসে সমাবেশে মিলিত হয়।

Loading

শেয়ার করুন: