৫৪ বছর পর ভিন্ন আঙ্গিকে চাঁদপুর মুক্ত দিবস পালিত

 

স্টাফ রিপোর্টার ॥

দীর্ঘ ৫৪ বছর পর ভিন্ন আঙ্গিকে এবার চাঁদপুর মুক্ত দিবস পালিত হয়েছে। র্চাঁদপুর “অঙ্গীকার” পাদদেশে পুষ্পস্তবক অর্পণ, বেলুন উড়ানোর পর শহীদদের রুহের মাগফিরাতে দোয়া করে এ দিবসটি পালিত হয়েছে।

সোমবার(৮ ডিসেম্বর) বেলা ১১ টায় অঙ্গীকার পাদদেশে প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো: নাজমুল ইসলাম সরকার।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) নাজমুন নূর, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, জেলা জামায়াতের আমীর বিল্লাল মিয়াঁজী, সাধারণ সম্পাদক শাহজাহান মিয়াসহ জেলার মুক্তিযোদ্ধা, প্রেসক্লাব ও বিভিন্ন স্কাউট সংগঠনসমূহ।

উল্লেখ্য,১১৯৭১ সালের ৮ ডিস্বর পাক হানাদানদের কবল থেকে মুক্ত হয়েছিল চাঁদপুর। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর পালিত হয় চাঁদপুর মুক্ত দিবস। স্বাীনতার যুদ্ধে শহীদ বীর যোদ্ধাদের স্মরণেই প্রতিবছর এ আয়োজন।

পরে গণমাধ্যমে মো: নাজমুল ইসলাম সরকার জানান, এ মাস আমাদের বিজয় অর্জনের মাস। আমাদের সবার উচিত এ বিজয়কে মহিমান্বিত করতে হলে সবাইকে তথা হিন্দু, মুসলিম, খ্রিষ্টান আমাদের সবাইকে এক সুন্দর বাংলাদেশ গড়ার দিকে মনোযোগ দিতে হবে।

Loading

শেয়ার করুন: